সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিত হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক:
বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত কয়েকদিন যাবত তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। মুখ দিয়ে কোন খাবার নিতে পারছেন না তিনি। যে কারনে তাঁর শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এ এম এ মুহিতকে ঢাকা গ্রীন রোডস্থ ‘গ্রীন লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে তিনি করোনাক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন তিনি।
শনিবার সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িজ সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


