গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র আতিক
নিউজ ডেস্ক:
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন তিনি।
এসময় মেয়রের সঙ্গে থাকা এক ব্যক্তি বিষয়টি ফেসবুকে লাইভ প্রচার করেন। তাতে দেখা গেছে, বিপুল সংখ্যক ছিন্নমূল, উদ্বাস্তু ও শীতার্ত মানুষের মধ্যে নিজ হাতে তিনি কম্বল বিতরণ করেন। প্রতিটি মানুষের গায়ে মেয়রকে নিজ হাতে কম্বল জড়িয়ে দিতে দেখা গেছে।
মেয়রের হাত থেকে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


