নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
নিউজ ডেস্ক:
বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বড়ইয়া কাজিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), হারুন (৪৫) ও ওমান প্রবাসী রাজীব (২৩)।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তিনজন মোটরসাইকেলে মুলাদী থেকে বড়ইয়া কাজিরচরে যাচ্ছিলেন। কাজিরহাট ঈদগাহ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


