হবিগঞ্জে ট্রাকচাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু
নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় আকিব মিয়া (১১) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইছাকপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আকিব উপজেলার ইছাকপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে উপজেলার ছল্তাতলা দারুল উলোম মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের ইছাকপুর এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে। মেরামত কাজে ব্যবহৃত একটি ইট বুঝাই ট্রাক ওই ছাত্রকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


