সৌদিতে গ্যাস লাইন লিকেজ হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সৌদিতে গ্যাস লাইন লিকেজ হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
বিদেশবার্তা২৪ ডেস্ক:
সৌদি আরবে বিষাক্ত গ্যাসের পাইপ লাইন লিকেজ হয়ে মুহাম্মদ মাজেদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার দেশটির ইয়াম্বুল শহরে স্থানীয় সময় দুপুর ১টায় এ দুঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ মাজেদের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আমিনুর মণ্ডল।
জানা যায়, প্রায় দেড় বছর আগে সৌদি আরবে গিয়ে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন মাজেদ। গত রবিবার ইয়াম্বুল শহরে পুরোনো গ্যাসের লাইন মেরামতের কাজ করছিলেন তিনি। ওই সময় পাইপ লিকেজ হয়ে বিষাক্ত গ্যাস নাকে-মুখে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ বর্তমানে সৌদি আরবের ইয়াম্বুলের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে মাজেদের মৃত্যুতে সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More


