২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষা প্রতিষ্ঠান!
নিউজ ডেস্ক:
আগামী ২১ ফেব্রুয়ারির পর মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে যাচ্ছে সরকার।
দুই ডোজ টিকা দেয়া থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে বলে পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করবে মন্ত্রণালয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সভা সূত্র জানিয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিস্তারিত জানাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
গত ২১ জানুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


